Advertisement

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯
থাইল্যান্ডের ব্যাংককে ননথাবুরি স্কুলে প্রাণঘাতী গুলির ঘটনায় নিহত এক শিক্ষকের মরদেহ গ্রহণের সময় তার পরিবারের সদস্যদের আহাজারি। ৮ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

থাইল্যান্ডে একটি স্কুলে গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবারের ওই ঘটনার শিকার ১২ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ননথাবুরি প্রদেশের প্লাই ব্যাং পুলিশ স্টেশনের কর্মকর্তারা রয়টার্সকে জানান, শুক্রবারের ঘটনার এক দিন পর আজ শনিবার কিশোরীর মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে তার স্কুলে আরও পাঁচজনকে হত্যা করে এবং পরে নিজের দিকে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় আহত ১২ বছর বয়সী কিশোরী চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়।

Advertisement