Advertisement

রাজধানীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

Advertisement

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের বিপরীত পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। তাকে ভবঘুরে হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নারীর পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে, তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

Advertisement

পুলিশ জাননা, ভোরের দিকে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। বিষয়টি নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ওসি আরও জানান, ভবঘুরে ধারণা করায় ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হতে পারে। একই সঙ্গে এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।