Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আশুলিয়ায় পথরোধ করে গুলি, ২ লাখ টাকা ছিনতাই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৫: ২৯
আশুলিয়ায় পথরোধ করে গুলি, ২ লাখ টাকা ছিনতাই

ঢাকার আশুলিয়ার জামগড় এলাকায় পথরোধ করে গুলি চালিয়ে দুই যুবককে আহত করে প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

Advertisement

আহতরা হলেন মো. আল আমিন ও মো. পারভেজ। বর্তমানে তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনদের সাথে কথা বলে জানা যায়, আল আমিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কড্ডা মোড় কান্দাপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় গার্মেন্টস কন্ট্রাক্টর ছিলেন। অপরদিকে পারভেজ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নওগাঁ বাজার এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ায় একটি পোশাকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দুজনেই বর্তমানে আশুলিয়ায় থাকতেন এবং বন্ধু ছিলেন।

আল আমিনের ভাই মুস্তাফিজ জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে জামগড় এলাকার একটি হোটেলে নাশতা শেষে তারা ঢাকার চকবাজারে মালপত্র কিনতে রওনা হন। পথে জামগড়া ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত তাদের পথরোধ করে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইয়ে গুলি করে। এরপর তাদের থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

বিষয়: আহতঢামেকআশুলিয়াছিনতাইঢাকাপুলিশগুলি
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।