Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তির দুই দিন না পেরোতেই সৌদিতে হামলার দাবি হুতিদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১৬: ৪৯
তুরস্ক-পাকিস্তানের সঙ্গে চুক্তির দুই দিন না পেরোতেই সৌদিতে হামলার দাবি হুতিদের
সৌদি আরবের জাজান প্রদেশের একটি তেল স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কম্পোজিট স্যাটেলাইট ছবি। ২৬ জুলাই ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

ইয়েমেনের বিদ্রোহী হুতিরা সৌদি আরবের আরামকোর জাজান তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে। আজ রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার দুই দিনের মধ্যেই এ হামলার দাবি করল হুতিরা।

Advertisement

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শোধনাগারটিতে আগুন লেগেছিল এবং পরে তা নিভিয়ে ফেলা হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে বলেও জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই শোধনাগারটি প্রতিদিন ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে পারে। আগুনের ঘটনায় কেউ আহত হয়নি বলে মন্ত্রণালয় জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, তারা একটি ড্রোন দিয়ে শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে জাজান ও লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবুতেও আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছিল হুতিরা।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। এরপর থেকে ইরান ও তার মিত্র শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে হামলা এবং এসব দেশের জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত করে আসছে।

হুতিদের ভয়ে লোহিত সাগর এড়াল মার্কিন বিমানবাহী রণতরীhouthis

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের গত সপ্তাহে বলেছিলেন, সাম্প্রতিক হামলায় কোম্পানিটির কয়েকটি স্থাপনায় উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। তবে দ্রুত কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তার ভাষ্য, এসব হামলার কারণে কোম্পানির কার্যক্রম বা আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করা এসব হামলার পর সৌদি আরব শুক্রবার যুক্তরাষ্ট্রের মিত্র দুই সুন্নি মুসলিম দেশ তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি জোট গঠন করে।

চুক্তিটির লক্ষ্য যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

গত মাসে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুতিরা। ইয়েমেনের ওপর সৌদি অবরোধের অভিযোগ তুলে তারা এ পদক্ষেপ নেয়। তবে রিয়াদ এ অভিযোগ অস্বীকার করেছে।

বিষয়: সৌদি আরবমধ্যপ্রাচ্যতেলইয়েমেনহামলাহুতিলোহিত সাগরইরান
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ২

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৩

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৪

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ৫

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

সম্পর্কিত
  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়