Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তারে আসকের নিন্দা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৭: ৫০
তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তারে আসকের নিন্দা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

Advertisement

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আসক এ কথা জানিয়েছে।

আসক জানিয়েছে, এই ধরনের গ্রেপ্তার গণতান্ত্রিক সমাজব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতার জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতা গতকাল বুধবার পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তবে মামলার আগেই, গত ২০ জানুয়ারি রাতে পুলিশ গোলাম মোস্তফাকে তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায় এবং রাতভর জিজ্ঞাসাবাদের পরে পরদিন আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।

Advertisement
Advertisement
Advertisement

আসক বলছে, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। রাজনৈতিক নেতাদের নিয়ে সমালোচনা, ব্যঙ্গ বা বিতর্ক গণতান্ত্রিক চর্চার স্বাভাবিক ও প্রয়োজনীয় অংশ। অথচ দেশে দীর্ঘদিন ধরে রাজনীতিবিদদের সমালোচনার অভিযোগে নাগরিকদের গ্রেপ্তার, হয়রানি ও মামলার ঘটনা ঘটেছে।

আসক আরাও বলছে, এর আগে ওসমান হাদির কবর জিয়ারতের সময় তারেক রহমানকে কটুক্তির অভিযোগে শহিদুল ইসলাম নামের এক শিক্ষককে বিএনপি কর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেন এবং দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের পর তিনি কারাবরণ করেন, যদিও পরে জামিন পান। তবে সেই ঘটনায় বিএনপি বিবৃতি দিয়ে বলেন, মতপ্রকাশের কারণে গ্রেপ্তার সঠিক নয়। অথচ এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টান্ত তৈরি করেছে।

আসকের মতে, রাজনৈতিক ভিন্নমত বা সমালোচনার প্রতিক্রিয়া হওয়া উচিত রাজনৈতিক যুক্তি ও গণতান্ত্রিক বিতর্কের মাধ্যমে। মামলা করে মানুষকে জেলে পাঠানো গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে।

বিষয়: বিএনপিঅভিযোগতারেক রহমানপার্বতীপুরপুলিশগ্রেপ্তারআইন ও সালিশ কেন্দ্রআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।