Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে
সেনা হত্যার প্রতিশোধ

সিরিয়ায় আইএসের ঘাঁটিতে আমেরিকার ব্যাপক হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩৩
সিরিয়ায় আইএসের ঘাঁটিতে আমেরিকার ব্যাপক হামলা

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে শুক্রবার ‘ব্যাপক’ সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আমেরিকান বাহিনীর ওপর সাম্প্রতিক প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আইএসের অন্তত ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার ও কামান ব্যবহার করা হয়। অভিযানে জর্ডানের বিমানও অংশ নেয়।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, তাদের পরিচালিত অভিযানের নাম ‘অপারেশন হকআই স্ট্রাইক’। আইএসের পরিচিত অবকাঠামো ও অস্ত্র মজুতের স্থানগুলো ছিল হামলার লক্ষ্য।

গত ১৩ ডিসেম্বর সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক আমেরিকান দোভাষী নিহত হন। ওই ঘটনার পরই আইএসের ঘাঁটির বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আইএসের শক্ত অবস্থানগুলোতে ‘খুব জোরালোভাবে’ হামলা চালানো হচ্ছে।

সিরিয়ায় আইএসের হামলায় ৩ আমেরিকান নিহত, প্রতিশোধের হুমকি ট্রাম্পেরDonald Trump

সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া বিবৃতিতে সেন্টকম জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে অভিযান শুরু হয়। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের ক্ষতি করতে চাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পিট হেগসেথ বলেন, “এই অভিযান কোনো যুদ্ধের সূচনা নয়; এটি প্রতিশোধের ঘোষণা।” হামলার পর তিনি বলেছিলেন, “সবাই জেনে রাখুন, আপনি বিশ্বের যেকোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালান না কেন, আপনার জীবনের বাকি সময়টা এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে ও নির্মমভাবে হত্যা করবে।”

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি যে কঠোর প্রতিশোধের কথা বলেছিলাম, সেটিই বাস্তবায়ন করা হচ্ছে।”এই অভিযানে সিরিয়া সরকারের সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

বিষয়:

হামলাসামরিক বাহিনীডোনাল্ড ট্রাম্পসিরিয়াআইএসওয়াশিংটন
১

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

২

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

৩

বাংলাদেশ নিয়ে যেসব ঝুঁকি দেখছে বিশ্বব্যাংক

৪

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

৫

‘৫ আগস্ট ২৪-এর পর থেকে হিন্দুশূন্য করার জন্য দেশে একটা প্রক্রিয়া শুরু হয়েছে’

সম্পর্কিত

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

ফিনল্যান্ডে যুদ্ধবিমান আর জাহাজ পাঠাল সুইডেন, কারণ কী?

কিছু গ্রিপেন যুদ্ধবিমান আর করভেট যুদ্ধজাহাজকে ফিনল্যান্ডের সীমানায় পাঠিয়েছে সুইডেন। অন্তত এ বছরের শেষ পর্যন্ত ফিনল্যান্ডের সীমানায় নজরদারি ও সুরক্ষার কাজে যুক্ত হবে এই সমরযানগুলো। রাশিয়ার সঙ্গে ১৩৪০ কিলোমিটারের সীমান্ত আছে ফিনল্যান্ডের।

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসনে সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত

রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং কারও

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

‘রুয়েটের জমিতে পাবলিক টয়লেট’, শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে র‍্যালি শুরু হয়ে রাজশাহীর তালাইমারিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানব

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুরে ৪ হত্যা: পুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত ও বক্তব্য নিয়ে ১৯টি প্রশ্ন তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে