Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
এক্সপ্রেসওয়েতে মরদেহ

টাকার লোভেই হত্যা করা হয় ইসমাইলকে, দাবি পুলিশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪৬
টাকার লোভেই হত্যা করা হয় ইসমাইলকে, দাবি পুলিশের
রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মো. ফারুক। ছবি: চরচা

বাসের সুপারভাইজার সাজু ওরফে লিমন ভাড়া নেওয়ার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ পাওয়া সেই ইসমাইল হোসেনের কোমড়ে অনেক টাকা দেখে ফেলে। পরে তা বাসচালক সোহেল রানা ও তার সহকারী মো. মনির হোসেনকে জানান সাজু। পরে টাকার লোভেই ইসমাইলকে হত্যা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) মো. ফারুক।

Advertisement
Advertisement
Advertisement

মো. ফারুক বলেন, “ইসমাইল হোসেন হত্যাকাণ্ডে তার ছেলে মো. হাসান বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তে নেমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ঢাকা-জামালপুরে রুটে চলাচলকারি রাজ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী বাসের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। পরে বাসটির খোঁজ মেলে মহাখালী বাস টার্মিনালে। তখন ওই বাসের চালকের সহকারী মো. মনির হোসেন (১৯), সুপারভাইজার সাজু ওরফে লিমনকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরে আরেক অভিযানে সোহেল রানাকে (৪৬) গ্রেপ্তার করে পুলিশ।”

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফেরা হলো না ইসমাইলের ismail hossain

পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, “পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবে গ্রেপ্তারকৃতরা জানান- বৃহস্পতিবার ভোর সাড়ে সাড়ে ৪টার দিকে জামালপুরের দিগপাইত বাসস্ট্যান্ড থেকে ইসমাইলকে হোসেনকে যাত্রী হিসেবে বাসে তোলা হয়। সুপারভাইজার সাজু ওরফে লিমন ইসমাইলের কাছে ভাড়া চাইলে তিনি কোমড়ে লুঙ্গির ভাঁজে রাখা টাকা থেকে ভাড়া দেন। তখন তার কাছে বেশি টাকা দেখতে পান সুপারভাইজার। বিষয়টি সাজু বাসচালককে জানান। পর সোহেল রানা ধারণা করে, ইসমাইল ব্যাপারী হবে, তার কাছে আরও টাকা থাকতে পারে। পরে চালক সোহেল রানা, তার সহকারী মনির হোসেন ও সুপারভাইজার সাজু মিলে টাকা ছিনতাই করার পরিকল্পনা করে।”

মো. ফারুক বলেন, “ইসমাইল হোসেনকে চন্দ্রা বাস স্টেশনে নামানোর কথা থাকলেও তাকে বাদে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ইসমাইল হোসেন তখন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় বিষয়টি খেয়াল করতে পারেনি। পরিকল্পনা অনুযায়ী ইসমাইলকে নিয়ে ঢাকার দিকে আসতে থাকেন তারা। একপর্যায়ে সুপারভাইজার ও সহকারী মিলে ইসমাইলের মুখ ও হাত স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে এবং গামছা পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। পরে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বনানীতে এসে উল্টো পথে ১৭৯ ও ১৮০ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় মরদেহ ফেলে রেখে চলে যায়। তবে আসামিরা দাবি করেছে, নিহত ইসমাইলের কাছ থেকে তারা আড়াই লাখ টাকা নিয়েছে।”

বিষয়: বনানীপুলিশরাজধানীবাসমামলাঅপরাধ
সর্বশেষ
  • ১

    জাতীয় সংসদে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

  • ২

    সড়কের বেহাল দশা: ধানের চারা রোপণ করে প্রতিবাদ

  • ৩

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

  • ৪

    চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল

  • ৫

    ভোটার তালিকায় নাগরিকত্ব পরীক্ষা: ধাক্কা খেল ট্রাম্প প্রশাসনের চেষ্টা

সম্পর্কিত
  • জাতীয় সংসদে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

    জাতীয় সংসদে ‘ই-পার্লামেন্ট’ চালুর উদ্যোগ

    পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার এ নিয়ে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্য নায়া

  • সড়কের বেহাল দশা: ধানের চারা রোপণ করে প্রতিবাদ

    সড়কের বেহাল দশা: ধানের চারা রোপণ করে প্রতিবাদ

    দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায়ে হেঁটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও পথচারীদের প্রতিনিয়ত চরম

  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

    সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।

  • চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল

    চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল

    চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ধাপে ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।