Advertisement

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০০ নেতা-কর্মী বহিষ্কার যুবদলের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০০ নেতা-কর্মী বহিষ্কার যুবদলের

দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এ তথ্য জানান।

Advertisement

একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সংগঠনের নাম ব্যবহার করে কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ভবিষ্যতে যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করলে যে কারো বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

যুবদল সভাপতি আরও জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে যুবদল অবস্থান নিয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে কয়েকজন কর্মীর ওপর থেকে পূর্বের সাংগঠনিক শাস্তি প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে যুবদলের ভূমিকার কথা স্মরণ করে আবদুল মোনায়েম মুন্না বলেন, “দেশের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে এই আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন।”

আবদুল মোনায়েম মুন্না দাবি করেন, আন্দোলনে যুবদলের ৭৮ জন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন সংগঠনের হাজারো নেতা-কর্মী।