চরচা ডেস্ক

পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলা হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট ড্রোন ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। পাকিস্তানের ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ সফলভাবে সবগুলো ড্রোন ভূপাতিত করেছে।
তথ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, ড্রোনগুলো ভূপাতিত করার ফলে কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি। এই হামলার জন্য সরাসরি আফগানিস্তানের তালেবান সরকারকে দায়ী করেছে পাকিস্তান।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াবি জেলায় একটি ড্রোন হামলায় এক স্কুলছাত্রী আহত হয়েছে এবং আরও কয়েকজন শিশু অল্পের জন্য রক্ষা পেয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সহকারী পুলিশ সুপার মুহাম্মদ নুমান সংবাদমাধ্যশ ডনকে জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছায়।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গাদুন আমাজাই পাহাড়ি অঞ্চলের পাব্বিনি গ্রামে ঘটেছে। এএসপির দেওয়া তথ্যমতে, আহত ওই বালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে।
গত কয়েকদিন ধরে চলা সীমান্ত সংঘর্ষ এবং পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে কাবুল।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর