Advertisement Banner

ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দী যুদ্ধাপরাধীর মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দী যুদ্ধাপরাধীর মৃত্যু
ফাইল ছবি

যুদ্ধাপরাধী অপরাধে অভিযুক্ত কারাবন্দী আব্দুর মান্নান হাওলাদার (৮৬) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আব্দুর মান্নানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তার বাবার নাম হাসান আলী হাওলাদার।

কারারক্ষী সুজন জানান, ওই কয়েদি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতের দিকে মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি মান্নানের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত