Advertisement

১৯ মাস পর ওয়ানডেতে শেখ মাহেদি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১৯ মাস পর ওয়ানডেতে শেখ মাহেদি

একদিন আগেই তৃতীয় ওয়ানডের জন্য অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগে এসেছে পরিবর্তন। ১৯ মাস পর ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদি হাসান।

Advertisement

টি-টোয়েন্টি দলে অপরিহার্য সদস্য হলেও গোটা ক্যারিয়ারেই মাহেদি ওয়ানডেতে কখনোই নিয়মিত হতে পারেননি। ৫০ ওভারের ক্রিকেটে শেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

এবার সেই একই দলের বিপক্ষে ঘরের মাটিতে দলে ফিরেছেন ৩১ বছর বয়সী মাহেদি। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

ম্যাচের একদিন আগে মাহেদির আচমকাই দলের সঙ্গে যোগ দেওয়ার কারণ হতে পারে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের চোট। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েও ব্যাটিং করে যান শেষ পর্যন্ত। তবে এরপর যেতে হয় হাসপাতালে। তাকে নিয়ে শঙ্কার জায়গা থেকেই হয়তো মাহেদিকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

Advertisement

১১ ওয়ানডের ক্যারিয়ারে মাহেদি ব্যাট হাতে অবশ্য খুব একটা সফল নন। ১৫.২৫ গড়ে করেছেন মাত্র ১২২ রান। আর অফ স্পিনে নামের পাশে উইকেট ১৪টি।