Advertisement

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামে নামাজ পড়তে বেরিয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে খুলশীর পলিটেকনিক মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতের নাম দেলোয়ার হোসেন (৪৬)। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়নারায়নপুর এলাকার নুর নবীর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক চরচাকে বলেন, গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্য মো. ইমতিয়াজ চরচাকে বলেন, ওই ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগতির একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।