Advertisement Banner

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩১ জন নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩১ জন নিহত
হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: রয়টার্স

দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণার পর হামলার এ ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর অবকাঠামো ও যোদ্ধাদের ওপর বড় হামলা এটি।

গত সোমবার নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

নেতানিয়াহুর দাবি, আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা দখল করছে। উত্তর ইসরায়েলের জনবসতিগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করার জন্য তারা ‘নিরাপত্তা অঞ্চলকে শক্তিশালী’ করছে।

এদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহ বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ আনছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের জন্য চলমান আলোচনাকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে, মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

সম্পর্কিত