Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মার্কিন ‘সিস্টেমে’ হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৮: ২১
মার্কিন ‘সিস্টেমে’ হামলা চালিয়েছে ইরানি হ্যাকাররা!

গত মার্চে লস অ্যাঞ্জেলেসের ট্রানজিট সিস্টেমে সাইবার হামলা চালানোর পেছনে ইরানি হ্যাকাররা দায়ী বলে দাবি করেছেন ইসরায়েলের একদল গবেষক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘গ্যাম্বিট সিকিউরিটি’ বিষয়টি জানিয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকাররা লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি থেকে অন্তত ৭০০ গিগাবাইট ইমেইল, ব্যাকআপ এবং অন্যান্য ফাইল চুরি করেছে। চুরি হওয়া এই ডেটাগুলো ভুলবশত ইন্টারনেটে উন্মুক্ত হয়ে পড়ার পর তারা বিষয়টি সনাক্ত করতে সক্ষম হয়।

এর আগে একটি প্রতিবেদনে কোম্পানিটি আরও জানিয়েছে, যে সার্ভারে এই ডেটাগুলো পাওয়া গেছে, তার ডিজিটাল প্রমাণাদি পর্যালোচনা করে দেখা গেছে, এটি পূর্ববর্তী একটি হ্যাকিং অপারেশনের সাথে যুক্ত। ইসরায়েলি কর্মকর্তা ও গবেষকরা এর আগে সেই অপারেশনটির পেছনে তেহরানের হাত ছিল বলে চিহ্নিত করেছিলেন।

এই বিষয়ে মন্তব্যের জন্য জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটও এ বিষয়ে মন্তব্য করেনি। অন্যদিকে, লস অ্যাঞ্জেলেস ট্রানজিট কর্তৃপক্ষ এই গবেষণার ফলাফল নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি।

Advertisement
Advertisement
Advertisement

তবে গত মাসে এক বিবৃতিতে সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা তাদের সিস্টেমগুলো পুনরায় সচল করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং সাইবার বিশেষজ্ঞদের সাথে কাজ করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, “হামলার উৎস বা দায় নির্ধারণের বিষয়টি তদন্তের অংশ, তাই আমরা এখনই এই নিয়ে কোনো অনুমান করতে চাই না।”

আবাবিল অফ মিনা নামের একটি ইরানপন্থী গ্রুপ এই হামলার দায় স্বীকার করার পর থেকেই ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছিলেন, এর পেছনে ইরানের হাত রয়েছে। গ্রুপটির নাম ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে বোমা হামলার ঘটনাকে নির্দেশ করে।

ওই হামলায় ১৭৫ জনের বেশি শিশু ও শিক্ষক নিহত হয়েছিলেন বলে সেখানকার কর্মকর্তারা দাবি করেন। আমেরিকা ও ইসরায়েলি গবেষকদের মতে, এই গ্রুপের কাজের ধরণ মূলত সেইসব স্বঘোষিত পাহারাদার হ্যাকার গ্রুপগুলোর মতো, যারা আসলে ইরানি গোয়েন্দাদের ছদ্মবেশী রূপ হিসেবে কাজ করে।

গ্যাম্বিট-এর থ্রেট ইন্টেলিজেন্স ডিরেক্টর ইয়াল সেলা বলেন, “আবাবিল গ্রুপের সাথে ইরান সরকারের সংযোগ থাকাটা এতদিন একটি কার্যকর অনুমান ছিল। আমাদের গবেষণা এখন এর পক্ষে ফরেনসিক প্রমাণ সরবরাহ করছে।”

বিষয়: ইরানগোয়েন্দা সংস্থাহ্যাকারসাইবার হামলাইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।