Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘অগ্রগতি হলে জানাবে’ নয়াদিল্লি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ২০: ৫৩
প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘অগ্রগতি হলে জানাবে’ নয়াদিল্লি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে খবর এলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি।

Advertisement

আজ শুক্রবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়ওয়াল বলেছেন, নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর নিয়ে কোনো ‘অগ্রগতি’ হলে তিনি জানাবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে দেশটিতে সফরে যাবেন। সম্ভাব্য এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে।

আগামী সপ্তাহেই ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী?tarique rahman prime minister

খবর প্রকাশের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন সরকারপ্রধান তারেক রহমান।

Advertisement
Advertisement
Advertisement

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে ব্রিফিংয়ে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমি এর আগেও বলেছি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছি। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিতে ভারতে আসার আমন্ত্রণও জানানো হয়েছে। এই আমন্ত্রণগুলো পাঠানো হয়েছে। এক্ষেত্রে কোনো অগ্রগতি হলে আমি আপনাদেরকে অবশ্যই জানাব।”

বিষয়: ভারতবাংলাদেশপররাষ্ট্র মন্ত্রণালয়প্রধানমন্ত্রীতারেক রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।