Advertisement

আগামী সপ্তাহেই ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আগামী সপ্তাহেই ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী?
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে চরচাকে এমন প্রস্তুতির তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও এ সম্পর্কিত কোনো ঘোষণা কোনো পক্ষ থেকেই এখনো আসেনি।

Advertisement

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা গুরুত্ব পেতে পারে।

সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণের ক্ষেত্রেও এ সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে, দুই দিনের এই সফরকে দ্বিপক্ষীয় সফর হিসেবেই পরিকল্পনা করা হচ্ছে।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। বিশেষ করে ভারতে শেখ হাসিনার অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে।

তবে গত নির্বাচনের পর থেকে দিল্লি ও ঢাকা দুই তরফেই সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে বিভিন্নভাবে। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও কিছুটা বাড়ার ইঙ্গিত মিলেছে।