Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
হাদি হত্যাকাণ্ড

২ ব্যক্তিকে গ্রেপ্তারের কথা অস্বীকার মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিল ডিএমপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯: ৫৫
২ ব্যক্তিকে গ্রেপ্তারের কথা অস্বীকার মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিল ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এমন দাবিকে অস্বীকার করেছে ভারতের মেঘালয় পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের খবরও নাকচ করে দিয়েছে ভারত।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে রোববার দুপুরে হাদি হত্যা মামলার অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। তিনি দাবি করেন, মেঘালয় পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে তারা জানতে পেরেছেন- ফয়সাল করিমকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে পুত্তি ও সামি নামে দুজনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। এ সময় তিনি সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার একটি বিস্তারিত বর্ণনাও তুলে ধরেন।

ওসমান হাদি হত্যা ও এর প্রতিক্রিয়া–দুইই কি একসূত্রে গাঁথা?osman-hadi

তবে ওই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর হিন্দুস্তান টাইমসের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে মেঘালয় পুলিশ ও বিএসএফ ডিএমপির এসব দাবি নাকচ করে দেয়।

এ পরিস্থিতিতে মেঘালয় পুলিশের অস্বীকারের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ‘সংবাদ সম্মেলনে প্রদত্ত তথ্যের স্পষ্টীকরণ’ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেন।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যে কয়েকজনকে ডিএমপি গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই সন্দেহভাজনরা সীমান্ত অতিক্রম করে ভারতে গেছেন- এমন তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সীমান্তবর্তী এলাকায় ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, এসব অপরাধীকে ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহায়তাকারী দুই ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছে। সেই তথ্যের ভিত্তিতেই ডিএমপি ওই দুই ব্যক্তির আটকের খবর প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, সংশ্লিষ্ট সব অপরাধীকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার পূর্ণ সহযোগিতা করবে।

বিষয়: বাংলাদেশহত্যাগ্রেপ্তারওসমান হাদিঅপরাধভারত
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।