Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের জিততে দেবে না: গোলাম পরওয়ার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২১
স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের জিততে দেবে না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: বাসস

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ না রাখায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধীদের নির্বাচন থেকে দূরে রাখতে এবং দলীয় প্রার্থীদের জয়ী করতে সরকার ও নির্বাচন কমিশন একদলীয় অপকৌশল নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, “নির্বাচন কমিশন হঠাৎ একটি সুপারিশ অনুমোদন করেছে, যেখানে বলা হয়েছে দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমরা চরম বিস্ময় প্রকাশ করছি।”

জামায়াতের এই নেতা বলেন, “দেশে ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে কয়েক লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই শিক্ষকসমাজ ইউনিয়ন পরিষদ ও উপজেলাসহ স্থানীয় সরকারের নানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। এমনকি স্কুল, কলেজ ও মাদ্রাসার অনেক শিক্ষক জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। শিক্ষকদের ওপর এই নিষেধাজ্ঞা নাগরিকেদের মধ্যে বৈষম্য তৈরির শামিল। এটি সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশন কীভাবে এমন সিদ্ধান্ত অনুমোদন করে মন্ত্রণালয়ে পাঠাল, তা আমাদের বোধগম্য নয়।”

Advertisement
Advertisement
Advertisement

একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “দলীয় হাইকম্যান্ডের নির্দেশে স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন করে একদলীয়ভাবে ক্ষমতাসীনদের জয়ী করে আনার অপকৌশল এটি। সরকার বিরোধী দলকে নির্বাচন বর্জনে বাধ্য করতে ‘মাগুরা মার্কা’ নির্বাচনের পরিবেশ তৈরির পাঁয়তারা করছে।”

গোলাম পরওয়ার অভিযোগ করেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে দলীয়করণ করা হচ্ছে। যেসব আসনে বিরোধী দলের এমপি রয়েছেন, সেখানে ক্ষমতাসীন দলের নারী এমপিদের তদারকির দায়িত্ব দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি দেখে মনে হচ্ছে, স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের কাউকেই জিততে দেবে না।

বিষয়: রাজনীতিজামায়াতনির্বাচনভোট
সর্বশেষ
  • ১

    এসপির কার্যালয়ের পাশে বসেছিল জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

  • ২

    সিয়ারোর নেতৃত্বের প্রচারণা জেনেভা নয়, শুরু হোক দক্ষিণ এশিয়ার রাজধানীতে

  • ৩

    ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

  • ৪

    স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের জিততে দেবে না: গোলাম পরওয়ার

  • ৫

    জিও ব্যাগেও থামছে না তিস্তার ভাঙন, বরাদ্দ সংকট না পরিকল্পনার অভাব?

সম্পর্কিত
  • এসপির কার্যালয়ের পাশে বসেছিল জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

    এসপির কার্যালয়ের পাশে বসেছিল জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

    ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই পরিত্যক্ত টিনশেড ভবনে বসেছিলো জুয়ার আসর। ঘটনাস্থল থেকে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসকের সংলাপ

    নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসকের সংলাপ

    নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের লক্ষ্যে আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে “নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ: অংশীজন সংলাপ” শীর্ষক একটি সংলাপের আয়োজন করে।

  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

    আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

    জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।