
কানাডাকে নিজেদের ‘সহযোগী সদস্য’ বানাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন
ভন ডার লেন বলেন, “আমাদের অংশীদারত্বগুলোকে জরুরিভাবে নতুন করে ভাবতে হবে। তাই কানাডাকে ইইউর প্রথম সহযোগী সদস্য করার পথ খুলতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই।”
চরচা ডেস্ক

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই পরিত্যক্ত টিনশেড ভবনে বসেছিলো জুয়ার আসর। ঘটনাস্থল থেকে ৪ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
গ্রেপ্তাররা হলেন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) মো. শাহাদাত জামান (৩৯) ও শান্তি কুমার রায় (৩৭), এবং কনস্টেবল মো. সোহেল রানা (৩৩) ও আলমগীর কবির (৩৩)। মো. শাহাদাত জামান সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং বাকিরা ঠাকুরগাঁও এসপি অফিসে কর্মরত ছিলেন। বার্তা সংস্থা ইউএনবি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এ ঘটনায় আরও দুজন পুলিশ সদস্য অভিযানের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তারা হলেন পঞ্চগড় জেলা পুলিশের সহকারী ট্রাফিক এসআই মো. আতাউর রহমান (৪০) এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা রাত দেড়টার দিকে হোলপারার ওই আস্তানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা চলে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ তাদের বাধা দেয়। পরে ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনায় অতিরিক্ত এসপি (সদর সার্কেল) জুয়েল রানা আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে তাস, নগদ টাকা ও বেশ কয়েকটি স্মার্টফোন এবং চারটি মোটরসাইকেল জব্দ করেছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত এসপি (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, ‘’পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। আমরা বেশ কয়েকদিন ধরেই তথ্য পাচ্ছিলাম যে আমাদের কয়েকজন পুলিশ সদস্য জুয়া খেলায় জড়িয়ে পড়েছেন। তথ্যটি যাচাই করতে গিয়ে তারা হাতে-নাতে ধরা পড়েন।’’
পুলিশের এই কর্মকর্তা জানান, সাধারণ অপরাধীদের বিরুদ্ধে যেমন আইনি ব্যবস্থা নেওয়া হয়, পুলিশ সদস্যদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।

কানাডাকে নিজেদের ‘সহযোগী সদস্য’ বানাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন
ভন ডার লেন বলেন, “আমাদের অংশীদারত্বগুলোকে জরুরিভাবে নতুন করে ভাবতে হবে। তাই কানাডাকে ইইউর প্রথম সহযোগী সদস্য করার পথ খুলতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই।”

এবার সরিয়ে দেওয়া হলো গুলশানের ডিসিকে
গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে বদলির পর এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

হাজারীবাগে বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে হাজারীবাগের ৪/এ নম্বর রোডের জাহানারা ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মে

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।