Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ সেপ্টেম্বর, ২০২৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসকের সংলাপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৯
নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় আসকের সংলাপ
ছবি: সংগৃহীত

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের লক্ষ্যে আইন ও সালিশ কেন্দ্র (আসক), ঢাকার সিরডাপ অডিটোরিয়ামে “নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ: অংশীজন সংলাপ” শীর্ষক একটি সংলাপের আয়োজন করে। আজ বুধবার আয়োজিত এ সংলাপে সরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, মানবাধিকার সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, সাংবাদিক, আইনজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement

সংলাপের শুরুতে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক তাহমিনা রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং সংলাপের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার এবং জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাহমিনা রহমান বলেন, “মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন আইন, নীতি এবং সরকারি ও বেসরকারি সেবা ব্যবস্থা থাকলেও কার্যকর বাস্তবায়ন, দ্রুত প্রতিকার, সহজলভ্য সেবা এবং আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয়ে এখনও কিছু ঘাটতি লক্ষ করা যাচ্ছে ।”

Advertisement
Advertisement
Advertisement

তাহমিনা রহমান আরও বলেন, “দেশে শেল্টার হোম এর সংখ্যা অপ্রতুল, খুবই নগণ্য। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নির্যাতনের শিকার প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের নাগরিকদের শেল্টার সাপোর্ট প্রয়োজন।”

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণ, আসকের নিন্দাধর্ষণ 2

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিনিধি রেজমিন সুলাতানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ; উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মোছাঃ লিজা বেগম; মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আইন কর্মকর্তা আইভী আক্তার; ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি)-এর সমস্বয়কারী ডাঃ তাইয়েবা সুলতানা; নারীপক্ষ এর প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার; প্রবীর দত্ত, সহকারি পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকা; নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর ডেপুটি টিম লিডার ক্যাটরিনা কইনিগ।

বক্তারা- নারী, শিশু ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনের সমন্বিত ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

সংলাপে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও অন্যান্য অংশীজন সকল নাগরিকদের মানবাধিকার চর্চা, আইনগত সহায়তায় প্রবেশাধিকার এবং বিদ্যমান সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সংলাপে অংশগ্রহনকারীদের প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রত্যন্ত অঞ্চলে জনসচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি করা; প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্তি করা; রেফারেল সিস্টেম শক্তিশালী করা; অনলাইনে নারী, শিশু ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ব্যাপক প্রচার ও প্রসার করা ছিল উল্লেখযোগ্য ।

বিষয়: নারীআইনশিশুআইন ও সালিশ কেন্দ্রউদ্যোগ
সর্বশেষ
  • ১

    সিয়ারোর নেতৃত্বের প্রচারণা জেনেভা নয়, শুরু হোক দক্ষিণ এশিয়ার রাজধানীতে

  • ২

    ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

  • ৩

    স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের জিততে দেবে না: গোলাম পরওয়ার

  • ৪

    জিও ব্যাগেও থামছে না তিস্তার ভাঙন, বরাদ্দ সংকট না পরিকল্পনার অভাব?

  • ৫

    কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

সম্পর্কিত
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু

    চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

  • স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের জিততে দেবে না: গোলাম পরওয়ার

    স্থানীয় নির্বাচনে সরকার বিরোধীদের জিততে দেবে না: গোলাম পরওয়ার

    স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ না রাখায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধীদের নির্বাচন থেকে দূরে রাখতে এবং দলীয় প্রার্থীদের জয়ী করতে সরকার ও নির্বাচন কমিশন একদলীয় অপকৌশল নিয়েছে।

  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

    আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

    জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

  • মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

    মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

    সৌদি আরবের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।