Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন-নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২৩: ১৯
‘বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন-নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না’
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে মতবিনিময় সভায় আলোচকেরা। ছবি: চরচা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, “বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন এবং নিরপেক্ষ মানবাধিকার কমিশন পাব না।” বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

Advertisement

সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিকেল ৩টায় এ মতবিনিময় সভা হয়।

সভায় ড. ইফতেখারুজ্জামান কমিশন গঠনে সদস্যদের বাছাই কমিটি এবং এর নিয়োগ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানান। তিনি বলেন, “বর্তমান খসড়ামতে কোনো অবস্থায় স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন পাব না। ঘোষণায় মানবাধিকার কমিশন কোনো মন্ত্রণালয়ের অধীনে থাকবে না–এটা নেই, যা ২০২৫-এর (খসড়ায়) উল্লেখ ছিল। সদস্যদের নিয়োগ যেহেতু রাষ্ট্রপ্রতি দ্বারা হবে, আমরা জানি রাষ্ট্রপ্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া কিছু করতে পারবেন না–এমনটি সংবিধানে আছে। সরকারি কর্মকর্তারা ছুটি নিয়ে কমিশনের সদস্য হতে পারবেন–এমনটিও উল্লেখ আছে। তার মানে কমিশন সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে থাকবে। অর্থনৈতিক স্বাধীনতাটাও থাকবে সরকারের নিয়ন্ত্রণে।”

Advertisement
Advertisement
Advertisement
জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগTIB

নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, “অর্থনৈতিক কিছু করতে হলে সরকারে কাছে পূর্বানুমোদন কোনো স্বাধীন কমিশনের প্রতিচ্ছবি হতে পারে না।”

এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম, খুন, নির্যাতনের শিকার হলে এই কমিশন নিজে থেকে কোনো তদন্ত করতে পারবে কি না, সে বিষয়ে খসড়ায় কোনো কিছু উল্লেখ নেই বলে মন্তব্য করেন গুম-সংক্রান্ত কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন। তিনি বলেন, “এটা এক ধরনের ২৪-এর আগের অবস্থার মতো মনে হচ্ছে।”

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রসঙ্গ তুলে ভাষ্কর ভট্টাচার্য বলেন, “আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমি কীভাবে আবেদন করব মানবাধিকার কমিশনে, অথবা একজন বাকপ্রতিবন্ধী অনলাইনে কীভাবে আবেদন করবে–এসব কিছুই উল্লেখ নেই খসড়ায়।”

প্রস্তাবিত খসড়ায় কমিশনে সংখ্যালঘুদের সদস্য সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুপম দেবাশীষ রায়। তিনি বলেন, “কমিশনে একজন প্রতিনিধি রাখা হয়েছে সংখ্যালঘুদের পক্ষ থেকে। কিন্তু আমরা জানি হিন্দু, আদিবাসী, নারী–এরা প্রতিটা ভিন্ন ভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী। তাহলে এই একজনটা কাদের কাছ থেকে নেবে?”

বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার ইস্যুতে আপস নয়: টিআইবিtib

এ ছাড়া বাছাই কমিটিতে আন্তর্জাতিক এক্সপার্ট না রাখা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী খান খালিদ আদনান। আর ক্ষতিপূরণের ধরন ও এ সম্পর্কিত অস্পষ্টতার বিষয়টি তুলে ধরেন মানবাধিকার কর্মী নওশীন নূর। তিনি বলেন, “ক্ষতিপূরণটা শুধু টাকার নয়; এর সাথে মানসিক সাপোর্ট, পূনর্বাসন, আর্থিক সহযোগিতা–এসব থাকতে হবে। ক্ষতিপূরণ কে দেবে, কারা কত দেবে, কীভাবে দেবে, কীসের ভিত্তিতে দেবে–খসড়ায় তা স্পষ্ট করা হয়নি। এমনকি কত সময়ের মধ্যে দেবে, তারও উল্লেখ নেই খসড়াতে।”

অনলাইন মিডিয়া চরচা সম্পাদক সোহরাব হাসান বলেন, “যে রাষ্ট্রে প্রতিটি মানুষের অধিকার সমানভাবে থাকবে না, সেটা মানবাধিকারের রাষ্ট্র হতে পারে না। অন্তর্বর্তী সরকার আসার পর ৩৬৩ জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলাগুলোর ন্যায্য কি না, তার ব্যাখ্যা আমরা কি মানবাধিকার কমিশনের কাছে চাইতে পারব?”

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, “আজকের আলোচনা থেকে অনেকে মনে করতে পারেন আমরা মানবাধিকার কমিশন আইন চাই না। কিন্তু এটা স্পষ্ট করা উচিত যে, আমরা এমন একটা আইন দ্রুত চাই, যেটা সুচিন্তিতভাবে খসড়া করা হবে।”

বিষয়: মানবাধিকারআলোচনা সভাটিআইবিরাজধানীঢাকাজাতীয় প্রেসক্লাব
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।