Advertisement

সুন্দরবনে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, পুনরায় বনে অবমুক্ত

সুন্দরবনে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, পুনরায় বনে অবমুক্ত
সুন্দরবনে উদ্ধার হওয়া অজগর। ছবি: চরচা

সুন্দরবন পশ্চিম বন বিভাগের অধীনস্থ শাকবাড়িয়া টহল ফাঁড়ি এলাকা থেকে আনুমানিক ১০ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে সংরক্ষিত সুন্দরবনের গহিনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।

Advertisement

আজ সোমবার বিকেল ৩টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির আওতাধীন পাথরখালী ক্লোজার এলাকার স্থানীয় বাসিন্দা আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে অজগরটি আটকে পড়ে। খবর পেয়ে বন বিভাগের একটি দল যৌথ অভিযান চালিয়ে এটি উদ্ধার করে।

উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন সুন্দরবন থেকে লোকালয়ে আসা একটি অজগর আফজালের বাগানের জালে আটকে আছে।

সংবাদ পেয়ে বন বিভাগের সদস্যরা কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং নিরাপদে সাপটি উদ্ধার করেন।

Advertisement

বন কর্মকর্তা শাহিনুর রহমান আরও নিশ্চিত করেন যে, উদ্ধার হওয়া অজগরটি আনুমানিক ১০ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১১ কেজি। প্রাথমিক পর্যবেক্ষণের পর সাপটিকে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।