
সুন্দরবনের দাকোপ থেকে ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামের একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সুন্দরবনের ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন ডাকাত সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্ট গার্ড কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজার-সংলগ্ন দিঘির কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
মঞ্চ ও টেলিভিশনে দীর্ঘ পঞ্চাশ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে খ ম হারূনের। ১৯৭১-এ পিরোজপুর-সুন্দরবন অঞ্চলে করেছেন মুক্তিযুদ্ধ। ১৯৭৬ সালে স্কলারশিপ নিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন।

পরিবার ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক সপ্তাহের জন্য তারা বনে অবস্থান করেন। সেখানে ঝুঁকিপূর্ণ পরিবেশে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন।

বাস্তবতা হলো–বিশ্ব পর্যটনের মানচিত্রে বাংলাদেশ এখনো অজানা। প্রশ্ন উঠছে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারছে না?