Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সুন্দরবনের বেকার জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭: ৫০
সুন্দরবনের বেকার জেলেদের মধ্যে  ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচি

সুন্দরবনের ওপর নির্ভরশীল বেকার জেলেদের জীবিকা নির্বাহের জন্য প্রথমবারের মতো খাদ্য মন্ত্রণালয় ভিজিএফ চাল বিতরণ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

পূর্ব ও পশ্চিম সুন্দরবনে তালিকাভুক্ত ১৮ হাজার ৫০০ জেলের মধ্যে প্রথম দফায় চাল পেয়েছেন ৮ হাজার ২৭১টি জেলে পরিবার। প্রত্যেক পরিবারকে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলেদের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

বন বিভাগ সূত্র জানায়, সুন্দরবনে প্রতি বছর জুন, জুলাই ও আগষ্ট এই তিন মাস মাছ ধরা বন্ধের জন্য গত ২০২০ সালের ২৮ জুলাই নিষেধাজ্ঞা জারি করে। ফলে তিন মাস জেলেরা মাছ ধরতে না পেরে বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছে। নিষেধাজ্ঞা জারির ৬ বছর পরে এই প্রথমবার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থ বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ১২টি উপজেলার সুন্দরবনের উপর নির্ভরশীল তালিকাভুক্ত জেলেদের মধ্যে ৮২৭১ টি জেলে পরিবারের জন্য ১৬ জুলাই ৬৬১ দশমিক ৬৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বন বিভাগ সূত্র আরও জানায়, মাসিক ৪০ কেজি করে জুলাই ও আগষ্ট এ দুই মাসের মোট ৮০ কেজি করে চাল পেয়েছেন জেলে পরিবারগুলো।

Advertisement
Advertisement
Advertisement

বিষয়টি নিয়ে খুলনা বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, “সুন্দরবনে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য সুন্দরবন সংলগ্ন তিন উপজেলায় ভিজিএফ চাল বিতরণ করা হয়।”

ইমরান আহমেদ আরও বলেন, “খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এই তিন জেলার ১২ উপজেলায় ৮ হাজার ২৭১ টি জেলে পরিবারকে মাসিক ৪০ কেজি হারে দুই মাসে (জুলাই ও আগষ্ট) ৮০ কেজি করে ৬৬১ দশমিক ৬৮ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়।”

বনবিভাগ সূত্র আরও জানায়, শুরুতেই খুলনার কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় ৪ হাজার ২০৮ জন জেলে পরিবারের মধ্যে ৩৩৬ দশমিক ৬৪ মে.টন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২ হাজার ৫৭৪ জন জেলেকে ২০৫ দশমিক ৯২ মে.টন এবং বাগেরহাট জেলা সদর, চিতলমারী, ফকিরহাট, কচুয়া, মোংলা, মোরেলগঞ্জ, রামপাল ও শরণখোলা উপজেলায় ১ হাজার ৪৮৯ জন জেলে পরিবারের মধ্যে ১১৯ দশমিক ১২ টন চাল বিতরণ করা হয়েছে।

বাগেরহাট জেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. দুলাল ফরাজী বলেন, “অনেক আবেদন নিবেদনের পরে প্রথমবারের মতো সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের জন্য চাল বরাদ্দ করায় জেলেরা খুশি। মাছ ধরার তিন মাস এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদী।”

বিষয়: খুলনাজেলেমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়মৎস্য চাষিচালসুন্দরবন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।