চরচা ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, আপাতত ইসরায়েল ইরানের ওপর হামলা চালানো বন্ধ রাখবে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, একটি টেলিভিশন ভাষণে নেতানিয়াহু দাবি করেন, ইরান ও হেজবুল্লাহ আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। তবে তিনি এটিও ইঙ্গিত দিয়েছেন যে, তাদের সাথে লড়াই এখনো শেষ হয়ে যায়নি।
নেতানিয়াহু বলেন, ইরান থেকে যদি ইসরায়েলের ওপর আরো হামলা চালানো হয়, তবে তার সরকার জোরালো জবাব দেবে। একইসঙ্গে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ফোনালাপের কথাও উল্লেখ করেন নেতানিয়াহু। গত রোববার হামলা শুরু হওয়ার পর ট্রাম্পের সাথে তার কথা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।’ তবে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তাহলে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেওয়া হবে।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, “দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে প্রায় চার ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে আমরা এটাকে কালনাগিনী সাপ বলে চিহ্নিত করতে পেরেছি। এটি প্রাপ্তবয়স্ক হলেও মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর নয়।”

সিএনএন-নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, উপদেষ্টা জাহেদ উর রহমানের নাম ভারতের নিরাপত্তা-সংক্রান্ত একটি নজরদারি তালিকায় থাকার কারণে এই জটিলতা হয়েছে। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটকে রাখেন।