বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকে বিভাগওয়ারি সাংগঠনিক সম্পাদকদরা উপস্থিত রয়েছেন।
ধারণা করা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত এবং শরিকদল গুলোর নেতার জন্য কতটি আসন ছাড়া হবে সে বিষয় সিদ্ধান্ত হতে পারে।
স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান জানান, আজ সভায় উন্মুক্ত অ্যাজেন্ডা রাখা হয়েছে। নির্বাচন, মনোনয়নসহ নানান বিষয় আলোচনা হবে।
জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই‘শ আসনের প্রার্থী তালিকা দেওয়া হতে পারে।