Advertisement

এলপিজির দাম অপরিবর্তিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এলপিজির দাম অপরিবর্তিত

প্রতি ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তাপর্যায়ে মার্চ মাসের জন্য দাম মুসকসহ এক হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

Advertisement

আজ সোমবার বিইআরসির প্রজ্ঞাপনে এই নতুন দামের ঘোষণা দেওয়া হয়।

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ দশমিক ৮৩ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসি জানায়, সৌদি আরমাকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ দশমিক ৭৪ টাকা সমন্বয় করা হয়েছে। সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।

Advertisement

গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।