Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রতিবেদনে তথ্যগত বিভ্রান্তির বিষয়ে যে ব্যাখ্যা দিল সিপিডি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২০: ০৯
প্রতিবেদনে তথ্যগত বিভ্রান্তির বিষয়ে যে ব্যাখ্যা দিল সিপিডি
সেন্টার ফর পলিসি ডায়ালগ। ছবি: সিপিডি

ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’ (The Dissent)-এর প্রতিবেদনের পর সাম্প্রতিক একটি অর্থনৈতিক গবেষণায় উপস্থাপিত তথ্যের ভুল স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

Advertisement

এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, গত সোমবার অনুষ্ঠিত ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে সিপিডির পক্ষ থেকে একটি মূল প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্য অধ্যায়ে উল্লেখ করা হয়েছিল যে, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট সময়কালে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী—এই তিনটি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং এতে ৬১ হাজার ৮৮১ জন শ্রমিক কর্মহীন হয়েছেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, তথ্যের এই ভিত্তিটি সঠিক ছিল না। সিপিডি জানায়, তথ্যটি গত শনিবার ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ থেকে সংগৃহীত করা হয়। পরবর্তীতে জানা যায়, ঢাকা ট্রিবিউন মূলত ৫ মার্চ ২০২৫ তারিখে দৈনিক প্রথম আলো-তে প্রকাশিত একটি পুরনো সংবাদের সময়কাল পরিবর্তন করে ‘জানুয়ারি থেকে আগস্ট ২০২৬’ হিসেবে ভুলভাবে উপস্থাপন করেছিল। ঢাকা ট্রিবিউন আজ মঙ্গলবার তাদের সেই প্রতিবেদনটি সংশোধন করে। সিপিডির পক্ষ থেকে প্রতিবেদন তৈরির সময় এই তথ্যের মূল উৎস পুনর্যাচাই না করায় এই অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির সৃষ্টি হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, গবেষণাপদ্ধতি হিসেবে তারা সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বিবৃতি, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সিপিডির গবেষণা দল জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে তারা আরও সতর্ক ও কঠোর অবস্থান বজায় রাখবে। একই সঙ্গে তথ্যটি বিশ্লেষণ করে নজরে আনার জন্য ‘দ্য ডিসেন্ট’-এর সাংবাদিকতার পেশাদারিত্বের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানানো হয়।

তবে তথ্যগত ভুল থাকলেও শিল্প খাতের বর্তমান চিত্র নিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে সিপিডি। সংস্থাটি উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্পনেতারা কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যবসায়িক মন্দা নিয়ে ধারাবাহিক বক্তব্য দিয়ে আসছেন। ফলে ভুল পরিসংখ্যান বাদ দিলেও শিল্প খাতের বাস্তব সংকট ও উদ্বেগ অমূলক নয় এবং এ বিষয়ে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া জরুরি বলে মনে করে গবেষণা সংস্থাটি।

বিষয়: সিপিডিসংবাদমাধ্যমঅনুসন্ধানপ্রতিবেদনগাজীপুরসাভারআশুলিয়ানারায়ণগঞ্জনরসিংদীপ্রথম আলো
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।