চরচা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে কমিশন বলেছে, চলমান রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনা জননিরাপত্তা, মানবাধিকার এবং নির্বাচন নিয়ে জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিকদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়বে। ভোট দেওয়া নাগরিকের অধিকার; গণতান্ত্রিক রাষ্ট্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন প্রত্যাশিত। কোনো অবস্থাতেই সংঘাত বা পেশিশক্তির মাধ্যমে জনগণের অধিকার হরণের সুযোগ নেই বলে উল্লেখ করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে সব ধরনের সংঘাত নিরসনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সেইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে বিশেষভাবে নজর রাখার দাবি জানানো হয়েছে।
পাশাপাশি নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অতিরিক্ত বলপ্রয়োগ না করে, আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে সচেতনভাবে তাদের দায়িত্ব পালন করে তা নিশ্চিত করারও আহ্বানও জানিয়েছে কমিশন।
সাধারণ মানুষের মানবাধিকার সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে সব রাজনৈতিক দল, প্রার্থী ও কর্মীদের সংযত ও দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।