Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

গ্রিনল্যান্ড নিয়ে কী ভাবছেন পুতিন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০: ১৫
গ্রিনল্যান্ড নিয়ে কী ভাবছেন পুতিন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের দাবি নিয়ে যখন ডেনমার্ক ও নেটো মিত্রদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, তখন এই ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার রাতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেওয়া ভাষণে পুতিন জানান, গ্রিনল্যান্ড নিয়ে যা ঘটছে তা নিয়ে রাশিয়া মোটেও উদ্বিগ্ন নয়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলেন, ‘‘গ্রিনল্যান্ডের ভাগ্যে কী ঘটবে সেটি আমাদের দেখার বিষয় নয়। এটি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ ব্যাপার।’’

তবে আলোচনার এক পর্যায়ে তিনি ডেনমার্কের সমালোচনা করে বলেন, ‘‘প্রাসঙ্গিকভাবে বলা যায়, ডেনমার্ক সবসময় গ্রিনল্যান্ডকে একটি কলোনি বা উপনিবেশ হিসেবে দেখেছে এবং দেশটির প্রতি বেশ কঠোর। এমনকি নিষ্ঠুর আচরণও করেছে। কিন্তু সেটি এখন ভিন্ন বিষয় এবং আমার মনে হয় না বর্তমানে এ নিয়ে কেউ আগ্রহী।"

ট্রাম্প কি এবার পুতিনকে তুলে আনবেন?Trump-Putin

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‘এটি নিশ্চিতভাবেই আমাদের বিচলিত করে না। আমার ধারণা তারা নিজেরাই এটি সমাধান করে নিতে পারবে।’’

Advertisement
Advertisement
Advertisement

এসময় পুতিন ঐতিহাসিক কিছু ঘটনার কথা মনে করিয়ে দেন। পুতিন উল্লেখ করেন যে, ১৯১৭ সালে ডেনমার্ক তাদের নিয়ন্ত্রণাধীন ভার্জিন আইল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল।

বক্তব্যের শেষে তিনি রাশিয়ার ইতিহাসের একটি উদাহরণ টেনে বলেন, ১৮৬৭ সালে রাশিয়া নিজেই আলাস্কা অঞ্চলটিকে মাত্র ৭.২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল।

বিশ্লেষকরা মনে করছেন, গ্রিনল্যান্ড নিয়ে যখন বিশ্ব রাজনীতি উত্তাল, তখন পুতিনের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যকার দ্বন্দ্বে রাশিয়ার নির্লিপ্ত থাকার কৌশলগত অবস্থানেরই বহিঃপ্রকাশ।

বিষয়: রাশিয়াআমেরিকাডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টভ্লাদিমির পুতিন
Advertisement
সর্বশেষ
  • ১

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ২

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৩

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৪

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৫

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

সম্পর্কিত
  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল