Advertisement

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৫
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

Advertisement

আজ শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক চরচাকে বলেন, এই ঘটনায় ৬ জনকে আনা হলে ৫ জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে পাঁচজনের মধ্যে নিহত চারজনের নাম জানা গেছে। তারা হলেন সানি (২২), পলাশ (২৭), মনসুর আলী (৪০) ও তার ভাই নাসির উদ্দিন (৩৮)। এরা সবাই ভাটিয়ারি এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশনের অফিসার আল মামুন জানান, পুরাতন জাহাজের ট্যাংকের ভেতর হাউজ কিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার এসআই জাফর আহমদ ভুইয়া বলেন, শিপ ইয়ার্ডে বিম্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছেে।