চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে বলে জানিয়েছে দলটি।
আজ বুধবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হিসাব অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে এই পরিমাণ অর্থ ব্যয় করা হয়। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া এই হিসাব ইসিতে দাখিল করেন।
জাতীয় পার্টির দেওয়া তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির হয়ে ১৯৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তবে প্রার্থীদের নির্বাচনী প্রচারের জন্য দলীয়ভাবে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। এদিকে দলীয় নির্বাচনী প্রচার বাবদ মোট ৩ লাখ ২৫ হাজার টাকা খরচ দেখানো হয়েছে।
হিসাব অনুযায়ী, জনসভা আয়োজনের জন্য ব্যয় হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া স্টাফ খাতে ব্যয় ধরা হয়েছে ৬৫ হাজার টাকা।
নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রতিবেদনে জাতীয় পার্টি আরও জানিয়েছে, প্রাইম ব্যাংকের বনানী শাখার একটি ব্যাংক হিসাবের মাধ্যমে এসব ব্যয় সম্পন্ন করা হয়েছে। ওই হিসাবে বর্তমানে অবশিষ্ট রয়েছে ৩৮ হাজার ৫০০ টাকা।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর