Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হরমুজ প্রণালি খুলে দিল ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১৯: ৩৭
হরমুজ প্রণালি খুলে দিল ইরান

লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে বলে ঘোষণা করেছে ইরান। এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ কিছুটা কমল বলে মনে করা হচ্ছে।

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লেখেন, “লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে, এই মেয়াদের বাকি সময়ের জন্য সব বাণিজ্যিক নৌযানের জন্য পথটি উন্মুক্ত থাকবে।”

তবে তিনি শর্ত দিয়েছেন, জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত একটি “সমন্বিত রুট” অনুসরণ করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। বিবিসি বলছে, মার্কিন অবরোধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইরানের এই আকস্মিক ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে কমতে শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অপরিশোধিত তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমেছে। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ স্বাভাবিক হলে বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরবে।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনিও এই তথ্য সত্য বলে নিশ্চিত করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তবে, এই অঞ্চলে মার্কিন অবরোধ থাকবে বলে মনে করিয়ে দেন তিনি।

এর আগে গত ৭ এপ্রিল ট্রাম্প ইরানের সঙ্গে একটি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন, যার অন্যতম শর্ত ছিল এই প্রণালিটি উন্মুক্ত করা। তবে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র লেবাননে ইসরায়েলি অভিযান অব্যাহত রেখে চুক্তি লঙ্ঘন করছে। এই উত্তেজনার কারণে গত কয়েকদিন ধরে ওই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ ছিল।

ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গত বৃহস্পতিবার থেকে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার ঘালিবাফের মধ্যে আলোচনা কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলেও, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই সপ্তাহান্তে পাকিস্তানে আবারও দ্বিতীয় দফার আলোচনা হতে পারে।

বিষয়: আমেরিকাযুদ্ধবিরতিইরানহরমুজ প্রণালিলেবাননইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।