
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কাকতালীয়ভাবে একই দিনে অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী জাতীয় দলের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। ভিন্ন ভিন্ন মঞ্চে ফলাফল অবশ্য নেতিবাচকই। টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি মেয়েদের কাছে পাত্তাই পায়নি নিগার সুলতানার দল। তাতে কঠিন হয়ে গেছে পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ।
ছেলেদের ম্যাচে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার কাছে হারলেও তাও কিছুটা লড়াই করতে পেরেছিলেন তাওহীদ-মোস্তাফিজরা। তবে নারী দল স্রেফ উড়ে গেছে বিশ্বকাপের মঞ্চে।
বাংলাদেশ ম্যাচ হেরে যায় ব্যাট হাতে ইনিংসের প্রথম দশ ওভারেই। শুরু থেকেই রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছিল ব্যাটারদের। ২৬ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা জুয়াইরিয়া ফেরদৌস আউট হয়ে যান ৮ রানেই।
এরপর বাংলাদেশের মোটামুটি একটা লড়াই করার স্কোরের আশা টিকে ছিল অভিজ্ঞ নিগার কেমন করেন–তার ওপর। তবে ইনিংসের হাল ধরার বদলে ‘টেস্ট মেজাজে' ব্যাটিং করে বিপদ বাড়ান আরও। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ১৯তম ওভারে সাজঘরে ফেরেন, তখন দলের রান মাত্র ৬৮। নিগার ৪৭ বল খেলে করতে পারেন মাত্র ২৭ রান।
বাংলাদেশকে ৮ উইকেটে ৭৭ রানে আটকে দিয়ে বিশাল জয়ের ভিত তৈরি করে অস্ট্রেলিয়া। ৯.৩ ওভারে এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন