
গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি ও কার্যকর সুরক্ষা জরুরি: আসক
গুম প্রতিরোধে সত্য উদঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে গুমের পুনরাবৃত্তি রোধে কার্যকর রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে একজন নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিন্নাত জানান, ভোর ৪টার দিকে নামাশ্যামপুরের বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ভোর ৪টার দিকে নামাশ্যামপুর বড়ইতলা এলাকায় দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে তারা একে অপরকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে রাস্তায় ফেলে রেখে চলে যায়।
এসআই জিন্নাত আরও জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

গুম প্রতিরোধে সত্য উদঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে গুমের পুনরাবৃত্তি রোধে কার্যকর রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আবহাওয়ার খারাপ হওয়ার কারণে নেপালে আজ শনিবার উদ্ধার ও তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তাও প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে এখনো যানবাহনের ধীরগতি রয়েছে। এই অংশের কোথাও কোথাও যানজটও সৃষ্টি হতে দেখা গেছে। সংস্কারকাজের জন্য মহাসড়কের এক লেন বন্ধ করে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করে। ফলে ধীরে ধীরে মহাসড়কে য

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠা