Advertisement

আওয়ামী লীগ নিয়ে সরকারের পদক্ষেপ ‘আইওয়াশ’ কি না, সন্দিহান ১১ দল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

আওয়ামী লীগ নিয়ে সরকারের পদক্ষেপ ‘আইওয়াশ’ কি না, সন্দিহান ১১ দল
১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা শেষে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। ছবি: চরচা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারের পদক্ষেপ ‘আইওয়াশ’ কি না, সে বিষয়ে সন্দিহান জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জোটের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে এমন মন্তব্য করেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি সন্দেহ প্রকাশ করে এও জানিয়েছেন, সরকারের সঙ্গে আওয়ামী লীগের তলে তলে কিছু আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

Advertisement

আজ রোববার বিকেলে দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে তিনি এমন প্রশ্ন তোলেন।

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, ‘‘সাম্প্রতিক সময়ের ঘটনা আপনারা জানেন, বোমা হামলা হচ্ছে, আগুন দিচ্ছে, সন্ত্রাস হচ্ছে, পুলিশের গাড়ি পোড়ানো হচ্ছে, বাস-ট্রেন পোড়ানো হচ্ছে, ককটেল ফোটানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”

হামিদুর রহমান আযাদ বলেন, “সরকার যতটুকু পদক্ষেপ নিয়েছে, সেটা আইওয়াশ, ধরি মাছ না ছুঁই পানি। সরকারের মনোযোগও ওই দিকে নেই। ফলে ফ্যাসিবাদের দোসর ও ফ্যাসিস্টরা উৎসাহিত হচ্ছে।”

এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘উনি পরিসংখ্যান দিয়ে দায়মুক্ত হতে চান। কিন্তু মানুষ যে মারা গেল, ড্রাইভার যে পুরো মরল, সেই নিয়ে উনি কোনো বক্তব্য রাখেননি। এতে তলে তলে কিছু আছে কি না, জনগণ এই প্রশ্ন রাখছে।”

হামিদুর রহমান বলেন, ‘‘সরকারের ভূমিকাই জনগণকে প্রশ্ন তৈরি করে দিচ্ছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদ ঠেকানোর জন্য আগে তো সরকারকে সিরিয়াস হতে হবে।”

সরকারকে ব্যর্থতার দায় স্বীকার করার আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারের সঙ্গে বিরোধীরা ঐক্যবদ্ধ হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সরকার যদি বলে যে আমরা ফেল করলাম আসেন, তখন তো আর জাতির প্রয়োজনে বসে থাকা যাবে না।”

জামায়াত নেতা বলেন, ‘‘জাতীয় ঐক্য করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে ঐক্যের ভিত্তি।”

হামিদুর রহমান বলেন, ‘‘সরকারের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ এই সরকার ব্যর্থ হয়েছে। তারা জনগণের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তারা ক্ষমতায় এসে উল্টো দিকে পথ চলা শুরু করেছে।”