রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ফিলিং স্টেশনে এক ম্যানেজারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত ১টার দিকে ফিলিং স্টেশনের সামনেই এই হামলার ঘটনা ঘটে।
আহত ম্যানেজারের নাম শ্রী পনব কুমার (৪৫)। তিনি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বাসিন্দা এবং বেলপুকুরিয়া ইউনিয়নের ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশনে’ কাজ করতেন।
অভিযুক্ত হামলাকারী বেলপুকুরিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সাইদুর রহমান।
ভুক্তভোগী পনব কুমার জানান, গত ১০ এপ্রিল অভিযুক্ত সাইদুর রহমান ফিলিং স্টেশনে এসে প্রায় ২০০ লিটার তেল দাবি করেন। সে সময় দায়িত্বরত অন্য এক ম্যানেজার রুবেল এত পরিমাণ তেল দিতে অস্বীকৃতি জানালে সাইদুর মালিকের দোহাই দিয়ে অনুনয়-বিনয় করে প্রায় ১৫০ লিটার তেল নিয়ে যান। এরপর ১২ এপ্রিল রাত ১টার দিকে পনব কুমার ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে সাইদুর আকস্মিক তার ওপর অতর্কিত হামলা চালান এবং ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ বিষয়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ শাহজাহান বলেন, “সাইদুর রহমান কয়েকদিন আগে রাস্তার কাজের কথা বলে আমার কাছে ২০০ লিটার তেল চেয়েছিলেন। আমি তাতে সাড়া না দিলেও তিনি কৌশলে ম্যানেজারদের আমার কথা বলে ১৫০ লিটার তেল নিয়ে যান। পরবর্তীতে গত রাতে তিনি আমার আরেক ম্যানেজারের ওপর হামলা চালান। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীর দ্রুত গ্রেপ্তার দাবি করছি।”
বেলপুকুরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. সামসুল আলম জানান, বিসমিল্লাহ্ ফিলিং স্টেশন ম্যানেজারের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

নুরুল হক নূর আরও বলেন, “প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। বিএমইটি নিবন্ধন না করলে অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ ও বীমা সুবিধা পাওয়া যায় না। অবৈধ পথে বিদেশ গমন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং নতুন শ্রমবাজার তৈরিতে বাধা সৃষ্টি করে।”

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে পাসের সুপারিশ করা হলেও, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ রহিত করা হয়েছে।