Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ০৭
গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও
গাজার হাসপাতালের সামনে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় চলমান ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল সরবরাহ বন্ধ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা এক ভিডিও বার্তায় আল-বুরশ বলেন, স্বাস্থ্যকেন্দ্রগুলো চালু রাখার জন্য বর্তমানে যে সামান্য পরিমাণ জ্বালানি পাওয়া যাচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এর মধ্যে ডিজেল সরবরাহ বন্ধ হলে গাজার স্বাস্থ্য খাতে নতুন করে সংকট তৈরি হবে।

গাজায় বাড়ছে লাশের সারি, শান্তি কোথায় gaza-2

আল-বুরশ বলেন, ডিজেল সরবরাহ বন্ধ হলে শুধু হাসপাতালের জেনারেটর বন্ধ হবে না, বরং অপারেশন থিয়েটার ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) কার্যক্রমও বন্ধ হয়ে যাবে। কৃত্রিম শ্বাসযন্ত্র ও অক্সিজেন সরবরাহব্যবস্থা অচল হয়ে পড়বে। এতে ইনকিউবেটরে থাকা নবজাতক, কিডনি রোগীদের ডায়ালাইসিস, আহত মানুষ এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা বড় ঝুঁকিতে পড়বেন বলেও সতর্ক করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

আল-বুরশ আরও বলেন, জ্বালানি সরবরাহ বন্ধ হলে অ্যাম্বুলেন্স সেবাও ব্যাহত হবে। ওষুধ ও টিকার সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রয়োজনীয় শীতলীকরণ ব্যবস্থাও (এসি) অচল হয়ে পড়বে। তিনি বলেন, এটি কেবল সাময়িক জ্বালানি সংকট নয়। গাজার স্বাস্থ্যব্যবস্থাকে সংকটের মধ্যে ঠেলে দেওয়ার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে হাসপাতালগুলোকে পুরোপুরি বন্ধ হওয়ার দিকে নেওয়া হচ্ছে। এতে প্রতিরোধযোগ্য মৃত্যুর ঝুঁকি বাড়বে।

ডব্লিউএইচও, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

তবে ডব্লিউএইচওর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিষয়: গাজা উপত্যকাফিলিস্তিনহাসপাতালবিশ্ব স্বাস্থ্য সংস্থাডব্লিউএইচওজ্বালানিডিজেলসংকট
সর্বশেষ
  • ১

    ‘৫ আগস্টের পর মানুষের আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি’

  • ২

    কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • ৩

    চট্টগ্রামে ডেঙ্গু রোগী এত বাড়ছে কেন?

  • ৪

    ‘ডাকসুর আন্ডারে যদি ইভালুয়েশন থাকে পারসোনাল অ্যাটাক টিচাররা খাবেই’

  • ৫

    গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

সম্পর্কিত
  • কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। তারা দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

  • ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সাম্প্রতিক তিনটি ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলো সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

  • ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

    ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

    ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফট নিয়ন্ত্রণ কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

  • পুলক চ্যাটার্জির মৃত্যুর পর বকেয়া পরিশোধ করল সমকাল

    পুলক চ্যাটার্জির মৃত্যুর পর বকেয়া পরিশোধ করল সমকাল

    দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সদ্যপ্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা দিয়েছে সমকাল কর্তৃপক্ষ।