Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ১৭

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ৪৯
আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ১৭

আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে বেসামরিক আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১৭ জন আফগান বেসামরিক নিহত হন। আহত হন আরও ১২ জন। আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

ইসলামাবাদের দাবি, আফগানিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এই হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সপ্তাহে রমজান শুরু হওয়ার পর থেকে পাকিস্তানে তিনটি হামলার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তান সীমান্ত অঞ্চলে পাকিস্তানি তালেবান (টিটিপি) এবং তাদের সহযোগীদের সাতটি সন্ত্রাসী আস্তানা ও ক্যাম্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

তারার আরও যোগ করেন, পাকিস্তান ইসলামিক স্টেট (আইএস)-এর একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করেছে। এই গোষ্ঠীটি সম্প্রতি ইসলামাবাদের একটি মসজিদে হামলার দায় স্বীকার করেছিল, যাতে ৩১ জন নিহত এবং ১৬০ জনেরও বেশি আহত হন। ২০০৮ সালের ম্যারিয়ট হোটেল বোমা হামলার পর এটিই ইসলামাবাদে অন্যতম ভয়াবহ হামলা।

Advertisement
Advertisement
Advertisement

আফগান সরকারের তথ্য অনুযায়ী, পাকিস্তানের হামলায় তাদের দেশে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ করা একটি পোস্টে বলেন, ‘‘গত রাতে তারা নানগারহার এবং পাক্তিকা প্রদেশে আমাদের বেসামরিক দেশবাসীর ওপর বোমা বর্ষণ করেছে। এতে নারী ও শিশুসহ কয়েক ডজন মানুষ শহীদ ও আহত হয়েছেন।’’

২০২১ সালে তালেবান কর্তৃপক্ষ কাবুলের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার পর থেকে আফগানিস্তান ও পাকিস্তান বিরোধে জড়িয়ে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের ফলে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। পাকিস্তান অভিযোগ করছে যে, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য আফগান ভূমি ব্যবহার করার অনুমতি দিচ্ছে। তবে এ অভিযোগ তালেবান অস্বীকার করে তালেবান।

বিষয়: আহতপাকিস্তাননিহতআফগানিস্তানহামলা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।