Advertisement

ঢামেকে ভর্তি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল, কেটে ফেলা হতে পারে পা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢামেকে ভর্তি জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল, কেটে ফেলা হতে পারে পা
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল আহমেদকে (২১)। থাইল্যান্ডে ২০ মাসের চিকিৎসার পর দেশে এনে এক মাস পর্যবেক্ষণের জন্য তাকে ঢামেকে ভর্তি রাখা হয়েছে।

Advertisement

থাইল্যান্ডের চিকিৎসকদের বরাত দিয়ে নাবিলের বাবা সিদ্দিকুর রহমান জানান, নাবিলের ডান পা কেটে ফেলতে হবে।

Advertisement

মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাবিল পরিবার নিয়ে রাজধানীর রায়েরবাগ এলাকায় থাকতেন। জুলাই আন্দোলনের সময় তিনি গুলিবিদ্ধ হন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেওয়া হয়। পরে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে তাকে এক মাসের পর্যবেক্ষণের জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সিদ্দিকুর রহমান বলেন, ‘‘গত ২০ মাস ধরে থাইল্যান্ডে উন্নত চিকিৎসা নিচ্ছিলেন নাবিল। থাইল্যান্ডের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ নাবিলের ডান পা অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে হবে।’’

নাবিলের বাবা জানান, পা কেটে ফেলার আগে নাবিলকে বাংলাদেশে এক মাস চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেন থাইল্যান্ডের চিকিৎসকরা। তিনি জানান, এরপর তার পরবর্তী চিকিৎসা শুরু হবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।