
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীর হাজারীবাগে ছাদ বাগানে পানি দিতে গিয়ে তৃতীয় তলা থেকে পড়ে হাওয়া নুর বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
ছাদ বাগান থেকে পড়ে হাওয়ার পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাওয়া নুর বেগম হাজারীবাগের ৭৬ নম্বর বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা জমসের হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, তার মা ফুল গাছ খুব ভালোবাসতেন। বাড়ির তৃতীয় তলার ছাদে তিনি একটি বাগান করেছিলেন। প্রতিদিনের মতো আজ বিকেলেও তিনি বাগানে পানি দিতে গিয়েছিলেন। কিন্তু ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।
তিনি বলেন, “পরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং হাজারীবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।