Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাব আল-মান্দেবে হুতিদের হামলায় তিন পাকিস্তানিসহ নিহত ৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮: ৫৬
বাব আল-মান্দেবে হুতিদের হামলায় তিন পাকিস্তানিসহ নিহত ৬
মিসরের মালিকানাধীন তিহামাহ নামের ছোট পণ্যবাহী জাহাজটিতে হামলা চালিয়েছে হুতিরা। ছবি: রয়টার্স

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন পাকিস্তানি। সেই সঙ্গে উদ্ধারকাজে যাওয়া আরও দুই ব্যক্তিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের কর্তৃপক্ষ।

Advertisement

স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মিসরের মালিকানাধীন তিহামাহ নামের ছোট পণ্যবাহী জাহাজটিতে হুতিদের হামলায় তিন পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাবিক নিহত হয়েছেন। হামলার পর জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

ইয়েমেনের কোস্টগার্ড জানিয়েছে, হামলার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে হুতিরা আবারও হামলা চালায়। এতে হুতিবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) দুই উদ্ধারকারী নিহত হন।

Advertisement
Advertisement
Advertisement

এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে জাহাজটির সাত নাবিক, কোস্টগার্ডের দুই সদস্য এবং এনআরএফের এক সদস্য রয়েছেন।

ইয়েমেনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচলে হুতিদের হামলায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা হতে পারে।

মোহসেন রেজাইকে কেন নিরাপত্তাপ্রধান করল ইরান?Mohsen

পরে হুতিরা দাবি করে, বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে তারা হামলা চালিয়েছে। তবে জাহাজটির নাম জানায়নি তারা।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও জাহাজের আগের ছবি বিশ্লেষণ করে হামলার শিকার জাহাজটি তিহামাহ বলে নিশ্চিত করেছে রয়টার্স। জাহাজটির ডেক ও মাস্তুলের আকৃতির সঙ্গে পুরোনো ছবির মিল পাওয়া গেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, ১১ আগস্ট ইয়েমেনের মুরাদ এলাকার কাছে তিহামাহকে দেখা যায়। ইয়েমেনের কোস্টগার্ডের দুটি সূত্র ও সরকারের দুই সামরিক কর্মকর্তা জাহাজটিতে হুতিদের হামলার তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রিও হামলার কথা জানিয়েছে।

অ্যামব্রির তথ্য অনুযায়ী, ইয়েমেনের পেরিম দ্বীপের উত্তর-পূর্বে নোঙর করে থাকা অবস্থায় জাহাজটিতে হামলা হয়।

বিষয়: নিহতপাকিস্তানইয়েমেনহামলাহুতিলোহিত সাগর
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”