ময়মনসিংহ প্রতিনিধি

সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না বরং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠান্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমবান্ধব এবং সবসময়ই বাক-স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকদের ভূমিকা গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “সরকার ভুল করলে আপনারা তা ধরিয়ে দেবেন। তবে মিথ্যা অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাদাকে সাদা, কালোকে কালো বলাই হোক আপনাদের নীতি।”
তিনি আরও বলেন, সরকারে থাকা বা না থাকা যে পরিস্থিতিই হোক, সত্য প্রকাশের ধারা যেন সাংবাদিকরা অব্যাহত রাখেন।
পরে অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ, ঈদ উপহার প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।