Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্রান্সে দাবানলে প্রায় ২ লাখ মানুষ ঘরছাড়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৬: ৪৩
ফ্রান্সে দাবানলে প্রায় ২ লাখ মানুষ ঘরছাড়া

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরন্দ ও লঁদ অঞ্চলে দাবানলের কারণে ঘরছাড়া মানুষের সংখ্যা ২ লাখ দাঁড়িয়েছে। এসব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ উদ্ধার ও পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোরে বোর্দোর কাছে চারটি শহর সতর্কতামূলকভাবে খালি করা হয়। এসব এলাকায় মোট ৫৮ হাজার ৪০০ মানুষ বসবাস করে।

স্থানীয় প্রশাসনের প্রধান সোফি ব্রোকাস জিরন্দের দাবানলকে “এক্সএক্সএল আগুন” হিসেবে বর্ণনা করেছেন। এতে ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দক্ষিণ-পশ্চিম উপকূলের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপের সব মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়ার পর শত শত মানুষ নৌকায় করে সেখান থেকে পালিয়ে যায়।

এলাকাটিতে সারা বছর প্রায় ৮ হাজার মানুষ বসবাস করে, তবে গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে এই সংখ্যা ১০ গুণ পর্যন্ত বেড়ে যায়।

অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান মার্ক ভারমুলেন বলেন, ২০২২ সালের ভয়াবহ দাবানলের চেয়েও এবার পরিস্থিতি বেশি গুরুতর। খরার কারণে আগুন রাতভর ছড়িয়ে পড়েছে।

ফ্রান্সে দাবানলের কারণে সরিয়ে নেওয়া হলো ১০ হাজার মানুষwildfire

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, “এত বড় আকারের আগুন আমরা আগে কখনো দেখিনি।” তিনি জানান, প্রায় ৫০ জন অগ্নিনির্বাপক আহত হয়েছে।

তিনি বলেন, আগুন “নিজে থেকেই টিকে থাকছে” এবং দিক পরিবর্তন করছে। শুক্রবার সন্ধ্যায় এটি বোর্দোর দিকে এগোচ্ছিল।

লঁদ অঞ্চলের বিসকারোসের কাছে আরেকটি দাবানলের কারণে ২৩ হাজারের বেশি মানুষকে বাড়ি, ক্যাম্পসাইট, বৃদ্ধাশ্রম ও গ্রীষ্মকালীন শিবির থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

লঁদ অঞ্চলের প্রশাসক জিল ক্লেভরুল বলেন, ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস এবং ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে দ্রুত আগুন নেভানো সম্ভব হবে না।

ক্ষতিগ্রস্ত লেজ-ক্যাপ-ফেরে এলাকার মেয়র ফিলিপ দ্য গনভিল বলেন, গত দেড় মাস ধরে ওই অঞ্চল বৃষ্টিহীন ও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার “চরম আবহাওয়ার” মুখোমুখি।

তিনি বলেন, “এটি অবিশ্বাস্য। আমরা বা দমকলকর্মীরা কেউই এমন কিছু দেখিনি।”

প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ফ্রান্সে দাবানলের পরিস্থিতি “অত্যন্ত উদ্বেগজনক”, বিশেষ করে জিরন্দ অঞ্চলে।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক সুরক্ষা ব্যবস্থার সহায়তা সক্রিয় করেছে ফ্রান্স এবং চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া থেকে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারসহ অতিরিক্ত সহায়তা আসবে।

বিষয়: আগুনফ্রান্সইউরোপপ্রেসিডেন্টদাবানলইউরোপীয় ইউনিয়ন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।