Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাপানের ওকিনাওয়ায় টাইফুন ডলফিনের আঘাত, চীনের পূর্বাঞ্চলে বন্দর বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৪: ০৭
জাপানের ওকিনাওয়ায় টাইফুন ডলফিনের আঘাত, চীনের পূর্বাঞ্চলে বন্দর বন্ধ
জাপানের ওকিনাওয়ায় টাইফুন ডলফিনের প্রভাবে শক্তিশালী বাতাসে দুলছে গাছপালা। ছবি: রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলে ওকিনাওয়ায় টাইফুন ডলফিন আঘাত হেনে পাঁচজনকে আহত এবং ১৪ হাজার ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এদিকে ঝড়টি চীনের পূর্ব উপকূলে আঘাত হানার আশঙ্কায় দেশটি পূর্বাঞ্চলে বন্দর ও ফেরি চলাচলের কয়েকটি রুট বন্ধ করে দিয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ শনিবার টাইফুনিট আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ৩টায় টাইফুনটি ওকিনাওয়ার কুমে দ্বীপের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। এটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

ওকিনাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচজন বয়স্ক ব্যক্তি আহত হয়েছে। তবে তাদের কারো আঘাতই প্রাণঘাতী নয়। তাদের মধ্যে তিনজন ঝড়ো বাতাসের ধাক্কায় পড়ে গিয়ে আহত হয়।

Advertisement
Advertisement
Advertisement

দেশটির অভ্যন্তরীণ বিমান সংস্থা এএনএ ও জাপান এয়ারলাইনস অঞ্চলটিতে তাদের ফ্লাইট বাতিল করেছে।

টাইফুনটির সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার (৮৯ দশমিক ৫ মাইল), আর ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২১৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।

জাপানে ওকিনাওয়া ও কাগোশিমা প্রিফেকচারের আমামি দ্বীপ প্রধানত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুন ডলফিন রোববার শেষভাগ থেকে সোমবার ভোরের মধ্যে চীনের পূর্ব ও দক্ষিণ উপকূলের কোনো একটি এলাকায় স্থলভাগে আঘাত হানতে পারে।

সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ঝেজিয়াং প্রদেশের ঝৌশান শহর ও ফুজিয়ান প্রদেশের ফুতিং শহরের মধ্যবর্তী উপকূলে আঘাত হানার।

পূর্ব চীনের বিভিন্ন এলাকায় ১২ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে সাংহাই ও আশপাশের প্রদেশগুলোর কিছু এলাকাও রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূর্ব ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

ঝেজিয়াং প্রদেশ উপকূলীয় টাইফুন সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে। একই সঙ্গে বন্দর কার্যক্রম বন্ধ এবং ১৬২টি যাত্রীবাহী ফেরি রুটের চলাচল স্থগিত করা হয়েছে।

ঝেজিয়াংয়ের নিংবো লিশে আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আজ শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে তাদের কার্যক্রম বন্ধ থাকবে এবং রোববার সব ফ্লাইট স্থগিত করা হবে।

সাংহাইয়ের ইয়াংশান বন্দর থেকে শুক্রবার রাতের মধ্যেই সব জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে। তাইওয়ানে টাইফুনের কারণে ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।

বিষয়: ফেরিচীনএশিয়াবন্দরবিদ্যুৎ সংযোগটাইফুনতাইওয়ানজাপান
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।