Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজনীতি যেন চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটায়: প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৪: ০৮
রাজনীতি যেন চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটায়: প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

দেশে একটি উন্নত ও চিকিৎসাবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকদের দলীয় রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাদের পেশাগত সেবাদানে কোনো বিঘ্ন না ঘটায়, সেদিকে খেয়াল রাখারও নির্দেশ দেন তিনি।

Advertisement

আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব বলেন প্রধানমন্ত্রী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সচেতন থাকা কোনো অযৌক্তিক বিষয় নয়, তবে চিকিৎসকদের মনে রাখতে হবে যেন রাজনৈতিক সম্পৃক্ততা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়।”

৫ই আগস্টের পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের সূচনা হয়েছে, চিকিৎসক সমাজকেও সেই পরিবর্তনের অংশীদার হয়ে মানবিক ভূমিকা পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, পেশাগত দক্ষতা ও সেবার মানসিকতাই হবে চিকিৎসকদের মূল পরিচয়।

Advertisement
Advertisement
Advertisement
ক্ষমতায় এসে বিএনপি জুলাই জাদুঘরের বিভিন্ন নিদর্শন পরিবর্তন করেছে, অভিযোগ নাহিদেরnahid-islam

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের গৃহীত নানা নতুন প্রকল্প ও উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সরকার ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যাদের প্রশিক্ষণের দায়িত্ব নেবেন অভিজ্ঞ চিকিৎসকগণ।

সরকারপ্রধান আরও বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে ৫০০০ চিকিৎসক নিয়োগ, সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়স ৩২ থেকে ৩৪ এবং অবসরের বয়স ৬১ থেকে ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সেই সঙ্গে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা এবং সারা দেশে ‘ই-হেলথ কেয়ার’ ব্যবস্থা চালুর মাধ্যমে চিকিৎসাসেবা আধুনিকায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের স্বাস্থ্যব্যবস্থা সংস্কার ও সার্বিক চিকিৎসাসেবার মান বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি চিকিৎসাবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দেশের সব নাগরিক নিজ দেশেই মানসম্মত সেবা পাবেন এবং কাউকে চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিদেশমুখী হতে হবে না।

এর আগে আজ সকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরিবেশবান্ধব চারারোপণ এবং শান্তির পায়রা উড়িয়ে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিষয়: প্রধানমন্ত্রীরাজনীতিচিকিৎসাবাংলাদেশচিকিৎসকস্বাস্থ্যতারেক রহমানবিএনপি
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।