Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ অক্টোবর, ২০২৬
৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ১৩০ মিলিয়ন ডলার জব্দ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৯: ৫৯
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ১৩০ মিলিয়ন ডলার জব্দ

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ দফায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক লেনদেনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আওতায় ইরানের ১৩০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে।

Advertisement

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই তথ্য জানিয়েছেন। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বেসেন্ট লিখেছেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যুক্ত একাধিক ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে ১৩০ মিলিয়ন ডলারের বেশি অর্থ জব্দ করা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, ডিজিটাল সম্পদের অপব্যবহারসহ ইরানের অবৈধ আর্থিক কর্মকাণ্ড ব্যাহত করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। আমরা ইরানের অর্থের উৎস শনাক্ত করার কাজ অব্যাহত রাখব এবং ইরানি শাসকগোষ্ঠীকে তাদের অবৈধ আয়ের উৎস থেকে বঞ্চিত করব।

Advertisement
Advertisement
Advertisement
ইরানের সঙ্গে সংঘাত আবার শুরু হয়েছে, কংগ্রেসকে ট্রাম্পtrump

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বজুড়ে ক্রিপ্টো লেনদেনসেবা প্রদানকারী ডিজিটাল মুদ্রা কোম্পানি টেথারও রয়েছে।

এর আগে গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছিল।

এদিকে, ইরানের সঙ্গে অব্যাহত উত্তেজনার জেরে তাদের অন্তর্বর্তী শান্তি চুক্তিটি ভেস্তে যাওয়ার পর ইরান সীমান্তবর্তী বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধ আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলগুলোতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর তাদের এই ব্লকেড বা অবরোধ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

বিষয়: ক্রিপ্টোকারেন্সিচুক্তিইরানইরান-ইসরায়েল সংঘাতঅর্থমন্ত্রীমধ্যপ্রাচ্যলেনদেনযুক্তরাষ্ট্রবাণিজ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    নির্দিষ্ট নকশা, এলাকাভিত্তিক রঙ: ব্যাটারি রিকশার নতুন বিধি

  • ২

    কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেন: দ্বীপ

  • ৩

    অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ভয়াবহ বিস্তার, যুক্তরাষ্ট্রেই বছরে ৫০ হাজারের বেশি মৃত্যু

  • ৪

    সৌদি–ইরান–তুরস্ক–পাকিস্তান বৈঠক কীসের ইঙ্গিত?

  • ৫

    ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

সম্পর্কিত
  • কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেন: দ্বীপ

    কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেন: দ্বীপ

    বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।

  • ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

    ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

    ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের বুধওয়ার পেঠ এলাকার কয়েকটি যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত বুধবার ভোরে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

  • ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি

    ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো হ্যাকিং, বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার চুরি

    বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি বাইন্যান্সে সাইবার হামলা ঘটেছে। এর মাধ্যমে প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল চুরি হয়েছে। এ ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি বলে মনে করা হচ্ছে। খবর আল জাজিরার।

  • নিজ বাড়ির ছাদে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

    নিজ বাড়ির ছাদে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

    রাজশাহীর পবা উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।