ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামের জয়

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামের জয়
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রাথমিক ফলাফলে ঢাকা-১১ আসনে জিতেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন।

নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়েছেন নাহিদ ইসলাম।

আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

ঢাকা-১১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোট পড়ার হার ৪৫।

সম্পর্কিত