Advertisement

শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
অভিযুক্ত শাল্লা উপজেলার ছাত্রদল নেতা তোফাজ্জুল হক বাপন। ছবি: চরচা

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ছাত্রদল নেতা তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে বিরুদ্ধে এক তরুণীকে (২০) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের এক কৃষকের মেয়ে। গতকাল রোববার এই ঘটনা ঘটে। এই ঘটনায় তরুণীর বাবা শাল্লা থানায় অপহরণ মামলা করেছেন।

Advertisement

অভিযুক্ত তোফাজ্জুল হক বাপন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। তোফাজ্জল হক বাধন শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বীরন মিয়ার ছেলে। তরুণীর বাবা শাল্লা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, তোফাজ্জুল হক বাপন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তার মেয়ের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

এ বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল চরচাকে বলেন, “মামলা রেকর্ড হয়েছে। আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের বেশ কয়েকজন পুলিশ এ নিয়ে কাজ করছে।”

Advertisement

এবিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া চরচাকে বলেন, শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপন দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় না থাকায় মৌখিকভাবে আগেই তাকে বহিষ্কার করা হয়েছিল। শুনেছি তার বিরুদ্ধে থানায় এক মেয়েকে অপহরণের লিখিত অভিযোগ করা হয়েছে। দলের অন্যদের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যাচাই-বাছাই করে তাকে সংগঠন থেকে ব্যবস্থা নেওয়া হবে।