Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান: প্রেস সচিব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৩০
উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা উপদেষ্টারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দেবেন।”

Advertisement

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “এবার এমন একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গুম-খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দল এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের প্রতিনিধিত্ব করবেন। আর এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে, যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।”

শফিকুল আলম বলেন, “উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয়ে একটা সফল, ঐতিহাসিক ও ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। উপদেষ্টারা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছেন।”

Advertisement
Advertisement
Advertisement
বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশtarek-rahman-voting

প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এটা একটা মহাসাফল্য। এটা বাংলাদেশে–মানে এর চেয়ে সুন্দর ইলেকশন, ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কি না সন্দেহ।’ এ ছাড়া হোম মিনিস্ট্রির যতগুলো প্রতিষ্ঠান আছে, ল-এনফোর্সিং এজেন্সি আছে–পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার–সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। সেনাবাহিনী খুব প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে।’’

এদিকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রেস সচিব।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ ব্যাখ্যা করেছেন শফিকুল আলম। প্রেস সচিব বলেন, “মন্ত্রিপরিষদ সচিব তার ব্যক্তিগত কারণে পদ ছেড়েছেন। নির্বাচনের আগেই তিনি পদ ছাড়তে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি এতদিন থেকে গিয়েছিলেন।”

সংবাদ সম্মেলনে শফিকুল আলম নতুন সরকারের শপথের সময়সূচিও নিশ্চিত করেন। তিনি বলেন, “আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। আর একই দিন বিকেলে শপথ নেবে নতুন মন্ত্রিসভা।”

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব জানান, নির্বাচনের পর সারা দেশে চারটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি নির্বাচন-সংশ্লিষ্ট। এ ছাড়া নোয়াখালীর হাতিয়ায় এক নারীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

বিষয়: প্রেস সচিবজুলাই সনদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোটনির্বাচনী সহিংসতাউপদেষ্টাঅন্তর্বর্তী সরকারইসি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।